নাটোরের সিংড়ায় সেনাবাহিনী কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১৮ ডিসেম্বর ২০২৩ ,সোমবার সকাল ১১টায় সিংড়া উপজেলা ১০নং ইউনিয়ন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সদর দপ্তর ১১পদাতিক ডিভিশন এবং ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫টি কম্বল বিতরণ করা হয়। সম্মানিত সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় নাটোর জেলার সিংড়া থানাধীন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্নেল তানভীর আহমেদ সাদী, পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সিংড়ায় সেনাবাহিনীর কম্বল বিতরণ
-
কবি হাবিবুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া (নাটর) - প্রকাশের সময়: ০৪:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- ৫
জনপ্রিয়




















