সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনে প্রতীক পেয়ে ভোটযুদ্ধে ১০ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রতীক পাওয়া মাত্রই ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেন গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এ আসনে যেসব প্রতীক পেলেন প্রার্থীরা। এর মধ্যে উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), সাহারিয়া খান বিপ্লব (ট্রাক), এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল) আজিজার রহমান (ঢেঁকি), মনজুরুল হক (নঙ্গর), জাহাঙ্গীর আলম সরকার (আম), মফিজুল হক সরকার (ঈগল পাখি), মোস্তফা মনিরুজ্জামান (গামছা), মাহমুদুল হক (হাতঘড়ি)।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জাগো২৪.নেট-কে বলেন, গাইবান্ধা-৩ আসনে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ ভোটার রয়েছে। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ ৫৫ হাজার ৭১ ও পলাশবাড়ী উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রকাশের সময়: ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩