মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে হরতালে বাস-ট্রাক ভাঙচুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত-বিএনপির হরতালে ট্রাক ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ সর্বাত্নক হরতাল পালনের লক্ষে ওইস্থানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করাসহ পিকেটিং করছিলেন। এরই মধ্যে মহাসড়কের তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে তারা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

পলাশবাড়ীতে হরতালে বাস-ট্রাক ভাঙচুর

প্রকাশের সময়: ০৫:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩