লালমনিরহাটের আদিতমারীতে বিজয়ের মাস ও বিজয় দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এঁর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ভাদাই জিএস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে বুড়িমারী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এসময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আওয়ামী লীগ মানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী গীগের আমলে বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো আছে। এসময় তিনি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















