রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কোয়ান্টাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভুপন হাজারিকার গানের কথার দৃষ্টান্ত স্থাপন করলো কোয়ান্টাম ফাউন্ডেশন। মানবতার সেবায় নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবি সংগঠন গাইবান্ধা সেল-এর উদ্যোগে ৩শ অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে গাইবান্ধা ডি বি রোডস্থ ইতি প্লাজা’র ৩য় তলায় কোয়ান্টাম ফাউন্ডেশন অফিস কক্ষে গরীব, অসহায় শীতার্ত বয়স্ক নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধার আর্ডেন্টিয়ার মো: ফারুক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধার অর্গানিয়ার ইউসুফ কামাল ইমরুল, দায়িত্বশীল ইঞ্জিনিয়ার: শফিকুল ইসলাম, আবু খালিদ বিপ্লব, এস এম পিটার হোসেন,গাইবান্ধা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা সহ অনেকে। গাইবান্ধা সদরের কাজলঢোপ গ্রামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধা জানান-এখন পৌষ মাস। হামরা গরীব মানুষ। রাতোত খুব শীত লাগে। গায়ে মুড়ি দিয়ে ঘুমাবার মতো শীত বস্ত্র নাই। শীত নাগায় রাতোত ঠিকমতো ঘুম হয় না। এখন এখখানা ভারী কম্বল পেলাম। এখন গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম ভালা হবে। উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২৬ বছরে রক্তদান, মাতৃমঙ্গল সেবা, গৃহ নির্মান, প্রবিণ সেবা, দাফন সেবা সহ ৩৬ টি সেবা কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া ক্রিয়া নৈপুন্যে দেশসেরা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে ৩ হাজার এতিম, অসহায় সুবিধা বঞ্চিতরা পড়াশোনা করেন।

প্রকাশের সময়: ০২:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩