মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরেন্দ্র নাথ সাহা (৬৫) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার হরিনার বিলের বড়পুল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিরেন্দ্র নাথ সাহা তালুককানুপুর ইউনিয়নের মৃত হৃদয় নাথ সাহার ছেলে। পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নাকাই ইউনিয়ন পরিষদ (ইউপি) ৬নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম শেখ। তিনি বলেন, আজ সকালে স্থানীয়রা ওইস্থানে বিরেন্দ্র নাথ সাহার মরহেদ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখা যায়। বিরেন্দ্র নাথ সাহা একজন অটোবাইক চালক ছিলেন। তাকে হয়তো শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে বাইকটি নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিরেন্দ্র নাথ সাহা নামের এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সহস্য খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

গোবিন্দগঞ্জে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০২:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩