বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একতরফা নির্বাচন রুখে দেওয়ার আহবান সিপিবি’র

একতরফা নির্বাচন বন্ধ, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ করেছে সিপিবি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা শহরের মিছিল শেষে জেলা কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদত হোসেন লাকু র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি’র কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ।

জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট কৃষক নেতা সুভাষ শাহ রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, অশোক আগরওয়ালা, মশিউর রহমান মইশাল, জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।

মিহির ঘোষ বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হচ্ছে তা আমি আর ডামি’র নির্বাচন, একতরফা প্রহসনের নির্বাচন। এ নির্বাচন আমরা সিপিবি ও বাম জোট বর্জন করেছি। তিনি জনগণকে এ নির্বাচন রুখে দেয়ার আহবান জানান।

জনপ্রিয়

একতরফা নির্বাচন রুখে দেওয়ার আহবান সিপিবি’র

প্রকাশের সময়: ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩