মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আ.লীগ নেতাসহ ৯ জুয়ারী আটক

গাইবান্ধা সদর উপজেলায় মালিবাড়ী থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৯ জুয়ারীকে আটক করছে ডিবি পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার মালিবাড়ী ইউনিয়নের বারবলদিয়া গ্রামের  জিয়ারুল মিয়ার ঘরে জুয়া খেলার সময় তাদের  আটক করা হয়।

আটককৃতরা হলেন- মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও বারবলদিয়া গ্রামের মৃত মকিম উদ্দিনের ছেলে শাহ আলম মিয়া, আবেদ আলীর ছেলে মকবুল হোসেন, মৃত হাবিবুর রহমানের ছেলে হাসান আলী, মৃত আছর উদ্দিনের ছেলে আহম্মেদ আলী,  মৃত আবু খলিফা রহমানের ছেলে আশরাফুল মিয়া, মৃত মধু মন্ডলের ছেলে সুমন মিয়া, মোজা মন্ডলের ছেলে আলমগীর মন্ডল ‍ও ফরহাদ আলীর ছেলে আঙ্গুর মিয়া।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার সরঞ্জাম, নগদ ৮ হাজার ১০০ টাকা ও ৯টি মোবাইল ফোন জব্দ  করা হয়। একই সঙ্গে তাদের আটক করা হয়ে। এদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

গাইবান্ধায় আ.লীগ নেতাসহ ৯ জুয়ারী আটক

প্রকাশের সময়: ০৮:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩