রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আ.লীগে যোগদান করলেন জাপার ৫ শতাধিক নেতাকর্মী

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

এরআগে শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে প্রয়াত এমপি শহীদ মন্জরুল ইসলাম লিটনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলমাস উদ্দিনসহ ৫ শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন তারা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সরকার, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল প্রমুখ।

এ সময় মিসেস আফরুজা বারী আওয়ামীলীগে যোগদানকৃত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়।

প্রকাশের সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩