মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে উজ্জল মিয়া (২২) নামের আরেক আসামিকেও গ্রেফতার করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিবপুর গ্রামের মোখলেছার রহমান মন্ডলের ছেলে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে সি আর ২৬০/২০ (সান্তাহার) এসসি নং ৬১৯/২১ দায়ের করা মামলায় গাইবান্ধা বিজ্ঞ যুগ্ন দায়রা জজ প্রথম আদালত কর্তৃক তাকে ১ বছরের সাজা প্রদান করেন। এসময় আত্নসমর্পন না করে দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন মোহাম্মদ হোসেন। পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখে রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার লাল চামার বাজার থেকে আসামি  মোহাম্মদ হোসেনতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত  কছর  আলী ওরফে ভোলা মুন্সির ছেলে উজ্জল মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি মাহবুব আলম রানা বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

সুন্দরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ০২:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩