রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কিশোরীর মরদেহ মিলল ঘরে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেসমিন আকতার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।  জেসমিন আকতার পূর্ব খামার দশলিয়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের মেয়ে।

স্বজনরা জানায়, আজ সকালের দিকে জেসমিন আকতার একাই বাড়ির ঘরে অবস্থান করছিলো। দীর্ঘ সময় ধরে ঘর থেকে বের না হওয়ায় ভেতরে প্রবেশ করা হয়। এসময় ঘরের ধর্ণার (তীর) সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, খবর পেয়ে জেসমিন আকতারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাদুল্লাপুরে কিশোরীর মরদেহ মিলল ঘরে

প্রকাশের সময়: ০৪:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩