মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্র নিহত 

বোনকে তার শ্বশুড়বাড়িতে পৌঁছে দেয়ার পথে  পল্লী বিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ওমর ফারুক হাসান (২২) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে পুলহাট নামক স্থানে ঘটেছে। নিহত ওমর ফারুক হাসান উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের মাঝাপাড়ার মো. জাকির হোসেনের ছেলে ও পাকেরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় ও নিহতের পরিবার জানান, বড়বোন ও তার দুই শিশু সন্তানকে শ্বশুড় বাড়ি উপজেলার ভান্ডারদহ নামক স্থানে পৌঁছে দেয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিল ওমর ফারুক হাসান। পথিমধ্যে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের রাণীরবন্দর-খানসামা আঞ্চলিক সড়কে পুলহাট নামক স্থানে পল্লী বিদ্যুতের পোলবাহী গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে যান এবং ওমর ফারুক হাসান যান। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুজ্জামান মন্ডল জানান, এ দূর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

খানসামায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্র নিহত 

প্রকাশের সময়: ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩