মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে নৌকা বানিয়ে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা

মোটরসাইকেলে নৌকা তৈরি করে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা চালাচ্ছেন আক্তার আলী (৫০) নামে আওয়ামী লীগের এক নেতা। তাঁর এ ব্যতিক্রমী প্রচার-প্রচারণা দলীয় নেতা-কর্মী, ভোটার ও পথচারিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর ) আসনে একজন সমর্থক ও কর্মী ব্যতিক্রমভাবে মোটরসাইকেলে নৌকা তৈরি করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁর এ ব্যতিক্রম নৌকা দেখে মুগ্ধ দলীয় নেতাকর্মী-সমর্থক, ভোটার ও দর্শক-পথচারিরা। এ ব্যতিক্রম নৌকাটি তৈরি করেছেন  খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কুমড়িয়া গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আক্তার আলী (৫০)। তিনি একটি মোটরসাইকেলে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করেছেন। তিনি ৮০ সিসির একটি মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নির্মিত নৌকার ফ্রেম ও বৈঠাসহ ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকার মাঠে ঘুরছেন। দিনাজপুর-৪ আসনের নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পোস্টারও শোভা পাচ্ছে এই নৌকার চেহারা দেয়া মোটরসাইকেলে।
আক্তার আলী (৫০) জানান, ‘আমি ছোটবেলা থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করি। দিনাজপুর-৪ আসনের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীকে মনে-প্রাণে ভালোবেসে এই নৌকা তৈরি করে প্রচার-প্রচারণায় নেমেছি। আশা করছি এবারো নৌকা মার্কার বিজয় হবেই।
আওয়ামী লীগ ও নৌকা মার্কার প্রতি কর্মীর এরকম ভালোবাসার প্রশংসা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করা এমন কর্মীদের জন্যেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি শক্তিশালী রাজনৈতিক দল।’
জনপ্রিয়

মোটরসাইকেলে নৌকা বানিয়ে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা

প্রকাশের সময়: ০৫:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩