দিনাজপুরের বিরামপুর শারমিন ফিলিং ষ্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিরামপুর রেলগেটের পার্শ্বে শারমিন ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম।
তিনি জানান, বিকেল ৩ টার দিকে বিরামপুর রেলগেটের নিকটে তেলের পাম্পে আগুন লাগানোর খবর পাই। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই।আমাদের সাথে আরও দুইটি ইউনিট কাজ করেছেন, বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিস। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবিষয়ে আমরা পরে বলতে পারবো।
এদিকে প্রায় ৪০-৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শারমিন ফিলিং স্টেশন এর মালিক পৌর মেয়র আক্কাস আলী।
এবিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, তেলের পাম্পে তেল ঢালতে তাদের অসাবধানতার কারণে আগুন লেগেছিলো। আগুন নিয়ন্ত্রণে আসছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 
















