মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী আতাউর রহমান সরকারের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংসযোগের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) লাঙ্গল প্রতীকের ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজালপুর বাজারে এ ঘটনা ঘটে।

তসলিম উদ্দিন বলেন, ওই রাতে অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাসায় চলে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। অফিসে থাকা চেয়ার-টেবিল ও প্রচার সামগ্রী পুড়ে গেছে। ঘটনাটি পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

গাইবান্ধা-৫ আসনের লাঙ্গলের প্রার্থী আতাউর রহমান সরকার জানান, সম্প্রতি তার একাধিক নেতাকর্মীকে মারপিট, মোটরসাইকেল ভাঙচুর করছে প্রতিপক্ষ দুজন প্রার্থীর লোকজন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হোসেন বলেন, লাঙ্গল প্রতীকের অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সাঘাটায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের সময়: ০৭:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪