মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের প্রেস ব্রিফিং

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ৩রা জানুয়ারী বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সুশান্ত কুমার মাহাতো ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আওয়াল বলেন-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এ জেলার সম্মানিত ভোটারগণ যাতে বাধাহীনভাবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক, গাইবান্ধা, পুলিশ বিভাগ এবং নির্বাচন অফিসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার মোট ৫ টি সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ গাইবান্ধা-১ আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৯৩ হাজার ৪৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৩হাজার ৯শ ৫১ জন, মহিলা ভোটার ১লাখ ৯৯হাজার ১২ ও হিজড়া ভোটার ১ জন এবং ভোট কেন্দ্র ১১৪ টি, ৩০ গাইবান্ধা সদর-২ আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৮১হাজার ৯শ ৬৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৭হাজার ২শ ১৩ জন, মহিলা ভোটার ১লাখ ৯৪হাজার ৭শ ৫০, হিজড়া ভোটার ৬ জন এবং ভোট কেন্দ্র ১১৪ টি, ৩১ গাইবান্ধা-৩ আসনে ভোটার সংখ্যা ৪লাখ ৭৪হাজার ৮শ ৭৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩২হাজার ৮শ ৩৯ জন, মহিলা ভোটার ২লাখ ৪২হাজার ৩০, হিজড়া ভোটার ৭ জন এবং ভোট কেন্দ্র ১৩৪ টি, ৩২ গাইবান্ধা-৪ আসনে ভোটার সংখ্যা ৪লাখ ৩৯হাজার ৯শ ২৫ জন এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ১৬হাজার ৯শ ৬৫ জন, মহিলা ভোটার ২লাখ ২২হাজার ৯শ ৫৪, হিজড়া ভোটার ৬ জন এবং ভোট কেন্দ্র ১৩৯ টি, ৩৩ গাইবান্ধা-৫ আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৬২হাজার ৮শ ৮৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮০ হাজার ৬শ ১৫ জন, মহিলা ভোটার ১লাখ ৮২হাজার ২শ ৬৭, হিজড়া ভোটার ১ জন এবং ভোট কেন্দ্র ১৪৫ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগত বিদেশী নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের (৭ জানুয়ারি ২০২৪) পূর্ববর্তী দিবাগত মধ্যরাত ১২:টা হতে ভোটগ্রহণের দিন মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি ২০২৪ তারিখ দিবাগত মধ্যরাত ১২: টা হতে ৭ জানুয়ারি ২০২৪ তারিখ মধ্যরাত ১২: টা পর্যন্ত গাইবান্ধা জেলার সকল সংসদীয় আসনে লঞ্চ, ইঞ্জিন বোট (নিদিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের (০৭ জানুয়ারি ২০২৪) পূর্ববর্তী দিবাগত মধ্যরাত ১২: টা হতে ভোটগ্রহণের দিন মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি ২০২৪ তারিখ দিবাগত মধ্যরাত ১২: টা হতে ৭ জানুয়ারি ২০২৪ তারিখ মধ্যরাত ১২: টা পর্যন্ত গাইবান্ধা জেলার সকল সংসদীয় আসনে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সাথে ৫ জানুয়ারি ২০২৪ তারিখ দিবাগত মধ্যরাত ১২: টা হতে ৮ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও গাইবান্ধা জেলা তথ্য কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাত আনুমানিক ১১ টায় ৩১ গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী উপজেলার গোপালপুর নামক স্থানে একজন প্রার্থীর সমর্থককে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আক্রমণ করেছেন মর্মে জানা যায়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত স্বাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশের সময়: ০৫:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪