গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা শহরের ফকিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিম ফকিরপাড়া এলাকার খন্দকার মফিজুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই সময় অভিযান চালিয়ে খন্দকার জাকারিয়া আলম জিমের ফকিরপাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















