মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১৭৫ এজেন্ট পেলেন প্রশিক্ষণ

অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনের ১৭৫ জন এজেন্ট নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দিনব্যাপী গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন প্রমুখ।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রত্যেক প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ৫ জন করে মোট ১৭৫ জন অংশ নেয়। এসব এজেন্ট তাদের স্ব স্ব প্রার্থীর অন্যান্যদের এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করবেন।

উল্লেখ্য, গাইবান্ধার ৫টি আসনে মোট ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এতে ৬৪৬ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ভোটকক্ষ রয়েছে ৪ হাজার ৪২৩টি।  এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে গাইবান্ধা-১ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৪৪,  গাইবান্ধা-২ আসনে ৩ লাখ ৯১ হাজার ৯৬৯, গাইবান্ধা-৩ আসনে  ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬, গাইবান্ধা-৪ আসনে ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ ও  গাইবান্ধা-৫ আসনে ৩ লাখ ৬২ হাজার ৮৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জনপ্রিয়

গাইবান্ধায় ১৭৫ এজেন্ট পেলেন প্রশিক্ষণ

প্রকাশের সময়: ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪