রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম মাদকমুক্ত জেলা লালমনিরহাট ঘোষণা করব- জাহিদ হাসান 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে মাদকের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে দেশের প্রথম মাদক মুক্ত লালমনিরহাট জেলা ঘোষণা করে এই আসনকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলব। এই আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার, এমপি হবে জনতার।
জাহিদ হাসান বলেন, আমি এমপি নির্বাচিত হলে লালমনিরহাট-৩ আসনের সব নাগরিকদের সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন  করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এ আসনের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অনেক উন্নয়ন করেছেন।এবার আমাকে মনোনীত করেছেন আমি নির্বাচিত হলে জেলায় অর্থনৈতিক এলাকা গড়ে তুলব। তিস্তা মহা পরিকল্পনা ও মোগলহাট স্থলবন্দর বাস্তবায়ন করব।
গণসংযোগকালে সদর উপজেলা জাতীয় পার্টির  সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য আনছার আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরীসহ শত শত দলীয় নেতাকর্মী গণসংযোগে অংশ নেয়।

প্রকাশের সময়: ০৮:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪