বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে রেল লাইন পাহারায় আনসার সদস্য

রেল লাইনে নাশকতা ঠেকাতে গাইবান্ধার সাদুল্লাপুরের ৬ স্থানে পাহারা দিচ্ছে ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য। একই সঙ্গে মহাসড়কেও দায়িত্ব পালন করছেন। রাত-দিন পালা বদলে নিরাপত্তা দিচ্ছেন তারা।

জানা যায়, রেল চলাচল সুরক্ষিত ও লাইন নিরাপ্তায় সাদুল্লাপুরের ১১ কিলোমিটার রেল লাইনজুড়ে ঝুঁকিপূর্ণ স্থানের ফুলের গেট, কামারপাড়া, কানিপাড়া, ৮৮ রেল গেট, নলডাঙ্গা, ৯১ রেল গেট ও ধাপেরহাট মহাসড়ক এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। এর ফলে ওই রুটের যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

এদিকে ওইসব স্থান নিয়মিত পরিদর্শন করছেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন ও উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল। তারা বলেন, রেলস্টেশন এলাকায় নাশকতা ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনে আমরা বদ্ধ পরিকর।

জনপ্রিয়

সাদুল্লাপুরে রেল লাইন পাহারায় আনসার সদস্য

প্রকাশের সময়: ০১:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪