রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, বিজিবি সদস্যসহ আহত ৮

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও বিজিবির পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিজিবির ৫ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইচমিল নামকস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় বিজিবির একটি দল টহলে ছিলেন। এরই মধ্যে বগুড়া থেকে গাইবান্ধাগামী অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে বিজিবির ৫ সদস্য ও বাসের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনা স্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।

প্রকাশের সময়: ০১:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪