মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-পিকআপভ্যান সংঘর্ষের ঘটনায় বিজিবি সদস্য নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও বিজিবির পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় মুন্না মিয়া নামের এক বি‌জি‌বির পিকআপ চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে রংপুর‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এরআগে ওইদিন সকাল ১১ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইসমিল নামকস্থানে এ ঘটনা ঘটে। এসময় মুন্না মিয়াসহ বিজিবির ৫ সদস্য ও বাসের আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে রংপুর‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চালক মুন্না মিয়া।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনা স্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।

জনপ্রিয়

বাস-পিকআপভ্যান সংঘর্ষের ঘটনায় বিজিবি সদস্য নিহত

প্রকাশের সময়: ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪