দিনাজপুরের চিরিরবন্দরে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পূর্বে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারদের ব্রিফিং প্যারেড ও নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর থানার আয়োজনে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান।
এসময় ৭৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয়। এসময় প্রিজাইডিং অফিসারগণ তাদের মালামাল স্ব স্ব কেন্দ্রে নিয়ে যান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















