গাইবান্ধার-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নৌকা প্রতীক প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি এমপি গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠেছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার বাসায় সামনে রাখা নির্বাচনি প্রচারণার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
স্থানীয়রা জানান, ওই সময় বিএনপি-জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌঁছিলে মিছিল থেকে এমপির বাসা উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এরপর গাড়িটি ভাঙচুর করে।
এদিকে, এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়টি নিশ্চিত করে নৌকার প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি এমপি জানান, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















