গাইবান্ধা-৩ আসনের সাদুল্লাপুর উপজেলার একটি ভোটকেন্দ্রর পাশে ৫টি ককটেল বিস্ফোরণ করেছে দৃর্বৃত্তরা। এসময় ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় ভোটকেন্দ্রটির পাশে ভোটাররা অবস্থান করছিলেন। এরই মধ্যে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ হয়। এতে করে মানুষের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার পর ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে ওই কেন্দ্রর দায়িত্ব পালনরত পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়। এর আগেই দৃর্বৃত্তরা পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 




















