মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

দ্বাদশ জাতীয় সংসদের প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিলসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ওবাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন- বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব  সাঈদ, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা সম্পাদক মন্ডলির সদস্য মিতা হাসান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবির জেলা সদস্য আবদুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি এই দিনটি জাতির ইতিহাসে আর একটি কলংকিত অধ্যায় যুক্ত হলো কিভাবে স্বৈরশাসক নিজের সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য জনমতকে উপেক্ষা করে ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বেশির ভাগ ভোট কেন্দ্রগুলো ছিল লোক শূন্য ও আওয়ামীলীগের কর্মীদের জটলা ফলে এদেশের সংগ্রামী জনগণ সেই নির্বাচনকে বর্জন করেছে। মুক্তিকামী জনগণ অতীতেও দেশের যেকোনো সংকটে তারা সংগ্রামী ভুমিকা রেখেছেন তাদের ভুমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা অবিলম্বে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

জনপ্রিয়

নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪