শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় দুই অস্বচ্ছল পরিবারকে ঘর প্রদান 

ভাঙাচোরা ঘরে কোনমতে অতিকষ্টে মানবেতরভাবে দিনযাপন করছিল দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মাহমুদা বেগম (৫০) ও অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) ও আবেদা খাতুন (৫০)। তাদের এ দিনযাপনের সংবাদ শুনে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য ওই পরিবার দুইটির মাথা গোঁজার ঠাঁই নতুন ঘর করে দিয়েছেন। গত ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ফিতা কেটে ওই নবনির্মিত ঘরগুলো উদ্বোধন করে দেন উপজেলার কৃতি সন্তান ও ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য। এ ঘরগুলো পেয়ে আবেগাপ্লুত পরিবার দুইটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণায় এ মানবিক কাজ করেন ওই ছাত্রলীগ নেতা।
জানা গেছে, গত ২০ বছর আগে মাহমুদা বেগমের সাথে তার স্বামীর বিচ্ছেদ হয়। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর মাহমুদা বেগম তার ভাইয়ের বাড়িতে উঠেন। এখানে ভাইয়ের বাড়ির পাশে একটি ভাঙাচোরা ঘরে অতিকষ্ট করে দিনাতিপাত করতে থাকেন। বিধবাভাতার অর্থ ও মানুষের বাড়িতে কাজ করে কোনরকমে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে, অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) ও আবেদা খাতুন (৫০) দিনমজুরের কাজকর্ম করে জরাজীর্ণ-ভাঙাচোরা ঘরে কষ্ট করে বসবাস করতেন। এ সংবাদ পেয়ে সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য তাদের দুই পরিবারকে টিনের ছাউনি দিয়ে বাড়ি নির্মাণ করে দেন। যাতে করে পরিবার দুইটি ঝড়-বৃষ্টিতে নিশ্চিন্তে একটু ভালোভাবে ঘুমাতে ও বসবাস করতে পারেন।
মাহমুদা বেগম বলেন, ‘মুই অনেক কষ্ট করে এতোদিন কাটাছিনু। হামার ভাতিজা ঐতিহ্য ঢাকা থাকি আসিয়া টিন, কাঠ ও বাঁশ দিয়া ঘর তৈরি করে দিছে। ছাওয়াটার জন্য অনেক দো’আ করি আল্লাহ যেন ওর ভালো করে, অনেক বড় হয়।
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, গ্রামের পরিবার দুইটির দূর্বিসহ জীবনযাপন করার সংবাদ পেয়ে তাদের নিকট বাড়ি করে দেয়ার অঙ্গীকার করি। সেই মোতাবেক তাদের বাড়ি নির্মাণ করে দেয়া হয়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি যেন কেউ গৃহহীন ও কষ্টে না থাকে। তিনি আরো বলেন, সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাদের অস্বচ্ছল প্রতিবেশীদের পাশে এসে দাঁড়ায় তাহলে কেউ কষ্টে দিনযাপন করবে না।

প্রকাশের সময়: ০৬:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪