দিনাজপুরের বিরামপুর সীমান্তের ভাইগড় ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যেরা ভারতীয় ২৩৫ বোতল ফেয়ারডিল সহ একব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আব্দুস সোবহান(২২)। সে উপজেলার শিবপুর গ্রামের আসলাম উদ্দিনের ছেলে।
রবিবার (১৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে বিরামপুর সীমান্তের ভাইগড় বিজিবি ক্যাম্পের পশ্চিম পার্শ্বের মাঠ থেকে টহল বিজিবি ধাওয়া করে ২৩৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল সহ তাকে আটক করে।
বিজিবির ভাইগড় ক্যাম্প কমান্ডার সুবেদার ইব্রাহিম মিয়া জানান, শনিবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর সীমান্তের ভাইগড় বিজিবি ক্যাম্পের পশ্চিম পার্শ্বের মাঠে টহল কমান্ডার হাবিলদার গোলাম মোস্তফার নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল ওঁৎ পেতে ছিল। এসময় ভারতের অভ্যন্তর থেকে কাধে পোটলা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পৌঁছিলে বিজিবি’ সদস্যরা ধাওয়া করে ২৩৫ বোতল ফেয়ারডিল সহ আব্দুস সোবহান (২২) নামে একজনকে আটক করে।
তিনি আরো জানান, আটকের পরে আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তার সঙ্গে আরও চারজন ছিল। বিজিবি’ র ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ২৩৫ বোতল ফেয়ারডিল সহ আব্দুস সোবহান নামে একজনকে থানায় সোর্পদ করে এবং চারজন পলাতক আসামি সহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















