শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থরথর শরীরে কম্বল নিতে নারী-পুরুষের ঢল

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে গাইবান্ধার মানুষ। গরম কাপড়ের অভাব যবুথবু অবস্থায় ছিন্নমূল পরিবারের সদস্যরা। এরই মধ্যে কম্বল বিতরণ খবরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢল নামে সহস্রাধিক নারী-পুরুষের। এসময় স্বপ্নের এই কম্বল পেয়ে উচ্ছ্বসিত তারা।

সোমবার (১৫ জানুয়ারি) ওইস্থানে এসব কম্বল বিতরণের আয়োজন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি দুস্থ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা রেখেছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন। যতদিন এই শীত থাকবে ততদিন এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল পেয়ে নছিমন বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব জার (শীত) নাগছে বাহে। হামার নয়া এমপি বেটার ডাকে আজ একটা কম্বল পায়্যা মোক খুব ভালো নাগতেছে। আল্লাহ ওমারগুলাক ভালো থুক।

এ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র  মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সৈয়দ শরিফুল ইসলাম রতন ও মিয়া আসাদুজ্জামান হিরুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, শাকিল আকন্দ বুলবুল, তৌকির হাসান রচি, মাসুদুর রহমান মুরাদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

থরথর শরীরে কম্বল নিতে নারী-পুরুষের ঢল

প্রকাশের সময়: ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪