লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় মানসিকা ভবন লালমনিরহাটে, এনজিও ফেডারেশন (এফএনবি) এর আয়োজনে। বুরো, আশা, ব্র্যাক, এসকেএস, আরডি়আরএস বাংলাদেশের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এনজিও ফেডারেশন লালমনিরহাটের সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন বুরো বাংলাদেশের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, মানসিকা লালমনিরহাটের নির্বাহী পরিচালক একেএম শামসুল হক।
এ সময় মানসিকা লালমনিরহাটের পরিচালক একেএম আসাদুজ্জামান, এফএনবি’র সাধারণ সম্পাদক বকতিয়ার খলজী, রাসার নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম ওয়াকিল, আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক রোজিনা বেগম ও বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাইন বিল্লা উপস্থিত ছিলেন।
পরে ৫ শতাধিক অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 




















