মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইছ শেখ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।
রাস্তা পার হওয়ার সময় র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান তিনি। এ সময় রইছ শেখের দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯টার দিকে মারা যান রইছ শেখ।
রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২ এর একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানা পুলিশের ওসি স্যারকে জানিয়েছি। এ ছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র‌্যাব-১২ এর একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হন। পরে রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।
জনপ্রিয়

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময়: ০৪:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪