গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জাহানারা-মমতাজ কোরআন শিক্ষালয় কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও তরিকুল ইসলাম। এ প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী এই শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত তারা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ওই শিক্ষালয়ে উপস্থিত হয়ে কম্বলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ কম্বল পেয়ে শিক্ষার্থী সাদিয়া আক্তার জানায়, জাহানারা-মমতাজ কোরআন শিক্ষালয় কেন্দ্রে বর্তমানে কোরআন পড়ছি। এখানে কোনো টাকা-পয়সা দিতে হয় না আমাদের। বইও কেনা লাগে না। এরই মধ্যে বিনামূল্যে কম্বল পেয়ে খুব খুশি আমরা।
শিক্ষালয়টির কর্তৃপক্ষ ডা. মমতাজ আলী বলেন, গত ২০২২ সালের মার্চ মাস থেকে এ শিক্ষালয় কেন্দ্রটি চলছে। শিক্ষকের বেতন থেকে শুরু করে সবধরনের সহযোগিতা আমরা পারিবারিকভাবে দিয়ে আসছি। সকালে বাচ্চারা ঠান্ডায় আসে। বিষয়টি ইউএনও মহোদয়ের সঙ্গে শেয়ার করি। ঠিক তার পরের দিনই কম্বল নিয়ে হাজির হন তিনি। শীতার্ত মানুষের জন্য অসাধারণ ভালোবাসা তার। আল্লাহ উনাকে হেফাজতে রাখুক।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ওই শিক্ষালয়ে বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়ার বিষয়টি ভালো লেগেছে। সেই সাথে মানুষের সেবা দিতে পারলে ভীষণ ভালো লাগে আমার। সেখান থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করছি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 
















