মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে দরবার শরীফে দিনব্যাপী ওরস

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মোজাদ্দেদীয়া দরবার শরীফে ১৬তম ওসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শাহানশাহে তরিকত নকসাবন্দী মোজাদ্দেদী মাহফিলে দায়রা শরীফে দোয়া কামনা করে পশু কোরবানির মধ্যে দিয়ে ওরস শুরু হয়। ধর্মীয় এ অনুষ্ঠানটি আয়োজন করেন পীরে কেবলা মো. আবু তাহের সরকার হিরু।

এদিকে, এই ওরসে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানে রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণির ধর্মীয় লোকের সমাগম ঘটে। এসব ধর্মপ্রাণ মানুষের জন্য বিনামূল্যে খাবার ব্যবস্থা করা হয়। অপরদিকে, পীরে কেবলা মো. আবু তাহের সরকার হিরুর বাড়ির উঠানে ওরসটি ঘিরে বসেছে মেলা।

জনপ্রিয়

সাদুল্লাপুরে দরবার শরীফে দিনব্যাপী ওরস

প্রকাশের সময়: ০৫:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪