আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে তিনদিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি শেষে ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকার ইজতেমা ময়দান পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার ওসি মাসুদ রানা,পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা মাঠের আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্তে সর্বোচ্চ সতর্কতা ও আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা হবে।
জানা যায়, গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এ জেলা ইজতেমা আগামীকাল ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমায় জেলার বাসিন্দারাসহ আশপাশের জেলার মুসল্লির সমাগম ঘটতে শুরিু করেছ। আগত মুসল্লিদেরসহ ইজতেমা মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা জোড়দার করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















