ইট ও ধানের কুড়া মিশিয়ে গুঁড়া হলুদের রমরমা ব্যবসা শিনোনামে সংবাদটি ‘জাগো২৪.নেট’ এ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া এলাকার রফিকুল হলুদ ঘর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভীন।
তিনি বলেন, বুধবার (১৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া এলাকার রফিকুল হলুদ ঘর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হলুদ গুঁড়ায় ভেজাল মেশানোর দায়ে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য,গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু গুঁড়া হলুদ তৈরী কারখানা। এসব কারখানায় ক্ষেতের হলুদের সঙ্গে ইটের ও ধানের কুড়াসহ রং মিশিয়ে মেশিনে তৈরী করা হচ্ছে গুঁড়া হলুদ। এই হলুদগুলো প্যাকেট করে পাইকারী দামে বাজারজাতে মেতে ওঠেছে বিশাল একটি চক্র।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















