শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মটরসাইকেল-ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা ও শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে মটরসাইকেল ও ট্রাক্টরের ধাক্কায় হাসিনা বেওয়া (৬২) ও মাহফুজা আকতার সিমা (৫) নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরসহ চালক সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।

নিহত হাসিনা বেওয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী ও সিমা আকতার সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মহব্বত আলীর মেয়ে। আর ট্রাক্টর চালক সুজন মিয়া রামডাকুয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওইদিন বিকেলে ৩ টার দিকে হাসিনা বেওয়া বাড়ি থেকে বের হয়ে পাঁচগাছী নামকস্থানে সড়কে ওঠে। এরই মধ্যে অজ্ঞাত একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাসিনা বেওয়া মারা যায়।

অপরদিকে, বেলা ১ টার দিকে মাহফুজা আকতার সিমা খেলতে গিয়ে বাড়ির পাশের রাস্তায় একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলে সিমা আকতারের মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জাগো২৪.নেট-কে বলেন, ওইসব ঘটনায় মটরসাইকেল চালক পালিয়েছে। তবে ট্রাক্টসহ চালক সুজন মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪