শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে একদল তরুণ-তরুণী

কনকনে ঠান্ডায় গাইবান্ধার ছিন্নমূল মানুষেরা কাবু হয়ে পড়ছেন। শীতবস্ত্রের অভাবে শরীর কাঁপছে তাদের। এসব মানুষের উষ্ণতা দিতে কম্বল নিয়ে হাজির একঝাঁক তরুণ-তরুণী।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই কম্বল পেয়ে নছিমন বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন ধরি খুব জার (শীত) পড়ছে বাহে। সরকারি মানুষগুল্যার কাচে একটা কম্বল চাছুনু কেউ দেয় নাই। আজ নেকাপড়া করা ছইলপইলেরা মোক নয়া কম্বল দিলো। আল্লাহ ওমাকঘরক ভালো আকুক বাবা।

পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান, সাধারণ সম্পাদক এসএম মামুন মিয়া, সদস্য রেজোয়ান সরকার, নিয়ন আক্তার, মাহিদ সরকার, রেজোয়ান আহম্মেদ রিজু, আরিফা আক্তার, অন্তর মিয়া, ওসমান আলী , সাকিব মিয়া, কলি আক্তার প্রমুখ।

এ বিষয়ে মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, সমাজসেবামূলক কাজ করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে আমাদের সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন ব্যক্তি কিংবা ডোনারদের সহযোগিতায় আমরা সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করছি।

শীতার্তদের পাশে একদল তরুণ-তরুণী

প্রকাশের সময়: ০৭:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪