সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 দুপুরে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব রংপুরের সহযোগিতায় উপজেলার ভেড়ভেড়ী ইউপির খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এসময় রংপুর সোনালী ব্যাংক পিএলসির জিএম মো. রশিদুল ইসলাম, খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসানসহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খানসামায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়: ০৬:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪