শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে ধান ও চালের গোডাউনে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে লাইসেঞ্জ না থাকায় ও অনুমোদনের বেশি গোদাম জাতকরণ এবং প্লাস্টিকের বস্তায় ধান ও চাল সংরক্ষন করে রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বড় ডাঙ্গাপাড়া এলাকার শমসের সেমি অটোরাইস মিল এবং ফকিরপাড়া (ধরন্দা) এলাকার চাল আমদানিকারক সুমন এন্টার প্রাইজ।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, সারাদেশের ন্যায় সরকারি সিদ্ধান্তের ভিতিত্বে উপজেলার বিভিন্ন চাল ও ধানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

হাকিমপুরে ধান ও চালের গোডাউনে জরিমানা

প্রকাশের সময়: ০৫:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪