গাইবান্ধায় শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে লোকসংগীত ও পথ নাটক মঞ্চস্থের মাধ্যমে প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের আব্দুল কাইয়ুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়ভ
ওর্য়াল্ডভিশন বাংলাদেশ স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভিয়ার চেঞ্জ প্রজেক্টের আয়োজনে ও ইউনিসেফ অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠতি হয়েছে।
এ অনুষ্ঠানের এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মাহামুদা খাতুন, এসবিসি প্রকল্পের প্রজক্ট অফিসার রেখা খাতুন প্রমুখ।
লোকসংগীতটি পরিচালনা করেন কুপতলা সাংস্কৃতিক সংস্থা গাইবান্ধা। পথ নাটকে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্যবিয়ে বন্ধসহ শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















