শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্র নিহত

দিনাজপুরের বিরমাপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে চাপা পড়ে নুর মোহাম্মদ রব্বানী (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)  সকাল সাড়ে ৮ টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানী জেলার নবাবগঞ্জ উপজেলার কুতুবগ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং জয়পুরহাট সরকারী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনজার্চ এসআই রফিকুল ইসলাম জানান, নিহত কলেজ শিক্ষার্থী জয়পুরহাট থেকে বিরামপুরে আসার জন্য পঞ্জগড় এক্সপ্রেসে রওনা দেয়। পরে জানতে পারে বিরামপুরে ওই ট্রেনের যাত্রা বিরতী নেই। এরপর ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করার সময়  লাফ দিলে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে চাপা পড়ে  গুরুতর জখন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

বিরামপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কলেজছাত্র নিহত

প্রকাশের সময়: ০৬:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪