লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গনে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী এঁর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামিউল ইসলাম।
এ সময় লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফ্রিজিক্যাল ফিজিও থেরাপিস্ট বারিউল ইসলাম ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে লালমনিরহাটের প্রতি উপজেলায় ১০০ করে মোট ৫ শত এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মেবাগ্রহিতাদের মধ্যে ৫শ কম্বল ও মুজা বিতরণ করা হয়।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















