শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে দুই দিনব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান এ মেলায় ২০টি স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা বহুমুখী সেতু, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সোলার প্যানেল, একটি বাড়ি একটি খামার, শহরাঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ, উন্নত গ্রামীণ জীবনযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিষয়ে নিজ নিজ প্রকল্প উপস্থাপন করে ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

খানসামায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

প্রকাশের সময়: ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪