শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থানে দুই কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন, বগুড়া সদরের চাঁদমহিরীপুর গ্রামের মৃত খয়বর ফকিরের ছেলে গোলাপ ফকির (৭১),  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মাইনুল হকের ছেলে কাদের আলী (২২) ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে জিহাদ শেখ (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ যাত্রীবেশি গোলাপ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, আরেকটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ মাদকে জড়িত কাদের আলীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রংপুরগামী নিউ তিশা বাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী জিহাদ শেখের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মাদকতের সাথে জড়িত ওইসব কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

গোবিন্দগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪