শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকারের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন,  ধর্মপুর এলাকার নরেন চন্দ্রের ছেলে হরেন চন্দ্র (৪৫)  ও মহেন্দ্র চন্দ্রের ছেলে প্রতাপ চন্দ্র (৩০)। আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানা জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, স্থানীয়রা দুর্ঘটনা স্থল থেকে  আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপের মৃত্যু হয়। আর অন্যান্য আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রকাশের সময়: ০৮:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪