খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি লালমনিরহাট জেলার আয়োজনে সরকারি চিলড্রেন পার্ক স্কুল মাঠে সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরে তাসনিম। লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আাগত শিক্ষা কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।
শাহজাহান সাজু , ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















