গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার আগাম শতর্কবার্তা ও ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প -ডিডিএম কম্পোনেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআও) ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুমনা আকতার, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা প্রমুখ।
কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, গণমাধ্যম কর্মীসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















