সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম টিকলু নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার দহগ্রাম সীমান্তের ১নং মেইন পিলার থেকে ভারতের ১শ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
টিকলু উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। টিকলুর মরদেহ ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোররাতে সীমান্ত পেরিয়ে সাত-আটজন ভারতের অভ্যন্তরে যান। এ সময় বিএসএফের টহল দলের গুলিতে রবিউল ইসলাম টিকলু নিহত হন। খবর পেয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভোররাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত 

প্রকাশের সময়: ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪