শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে চোলাই মদসহ নারী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫৫ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ১০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতে  সন্ধ্যা রানী (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মাহবুব আলম রানা।

গ্রেফতার সন্ধ্যা রানী উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মুচিপাড়া) গ্রামের লাল চান চন্দ্রের স্ত্রী।

ওসি মাহবুব আলম রানা বলেন, শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রাম থেকে ৫৫ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ সন্ধ্যা রানীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার যথাযথ নারী পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সুন্দরগঞ্জে চোলাই মদসহ নারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪