গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৬টি মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে প্রশাসন। এসব মাদকের দাম প্রায় প্রায় ৫০ লাখ টাকা।
সোমবার (২৯ জানুয়ারি) গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্তরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১ হাজার ৩১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ৬৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৯৬১ পিস ব্রুফেন ইনজেকশন, ১৩৮ গ্রাম হেরোইন ও ৪৫২ পিস ট্যাপেনন্টাডল ট্যাবলেট।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম, উপ পরিদর্শক মামুন, থানার উপপুলিশ পরিদর্শক (এস আই) প্রলয় কুমার বর্মা, রাশেদুল ইসলাম, কাইয়ুম মিয়া প্রমুখ।
আদালতটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে আশা করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















